বিশ্বকাপ থেকে বিদায়ের ছ’দিন পর অবশেষে মুখ খুললেন ব্রাজ়িলের ভিনিসিয়াস! লম্বা বার্তায় ক্ষমাপ্রার্থনা সমর্থকদের কাছে

বিশ্বকাপে ব্রাজ়িলের হয়ে সবচেয়ে ভাল খেলেছিলেন তিনি। চারটি গোলও করেছিলেন। কিন্তু নরওয়ের কাছে হেরে ব্রাজ়িল বিদায় নেওয়ার পর থেকে নীরবই ছিলেন ভিনিসিয়াস। ছ’দিন পর অবশেষে মুখ খুলেছেন তিনি। কী বলেছেন?

সংক্ষেপে

সর্বশেষ

১০ ঘণ্টা আগে

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই সরে গিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়। তাঁর জায়গায় শুক্রবার নতুন কোচ হিসাবে জর্জ জেসুসকে নিয়োগ করল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল নাসেরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দায়িত্ব নিয়েই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন জেসুস।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে রোনাল্ডোর। পরের বিশ্বকাপে রোনাল্ডোর বয়স হবে ৪৫ বছর। তত দিন হয়তো খেলবেন না। তবে জাতীয় দলের জার্সিতে ভবিষ্যতেও দেখা যেতে পারে বলে ইঙ্গিত জেসুসের।

পর্তুগালের নতুন কোচ বলেছেন, “যত দিন ও খেলছে এবং দলে ঢোকার মতো অবস্থায় থাকছে, তত দিন ওকে দলে নেব। তবে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা এবং শর্ত থাকছে। জাতীয় দলের জন্য সেরা সিদ্ধান্তই নেব।”

৭১ বছরের কোচ জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে দ্রুতই কথা বলবেন। জেসুসের মন্তব্য, “আমার সঙ্গে ক্রিসের কথা হয়নি এখনও। তবে জাতীয় দলে ক্রিস কখনওই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমার জন্যও সমস্যা হবে না। ক্রিস হল পর্তুগিজ ফুটবলের একটা প্রতীক। জাতীয় দলের প্রতীক। সেটা সারাজীবন ইতিহাসে থেকে যাবে। গত বছর ওর সঙ্গে (আল নাসেরে) কাজ করে দারুণ লেগেছে। ওর সঙ্গে কাজ করা খুব সহজ। ভবিষ্যতে কী করতে চায় সেটা নিয়ে দ্রুত ওর সঙ্গে আলোচনায় বসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *