
৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা! অন্নপূর্ণার ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালান্স দেখে বাক্রুদ্ধ শিলিগুড়ির বধূ
- সমবায় দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা, জলপাইগুড়িতে ২ কোটি টাকার বেশি অনিয়মের অভিযোগে শোরগোল
- সিকিমগামী জাতীয় সড়কে বেশ কয়েক জায়গায় পাহাড় থেকে নামছে কাদামাটি! বিঘ্নিত যান চলাচল, জলমগ্ন কোচবিহার
- টানা বৃষ্টিতে করোনেশন সেতুর কাছে ধস, দীর্ঘক্ষণ বন্ধ সেবক! সিকিমগামী জাতীয় সড়কের আরও কয়েক জায়গায় ধস
- PREMIUMট্রেন চালকেরা তৎপর, প্রাণরক্ষা হাতি পালের
- PREMIUMজাল সইয়ে নকশার মঞ্জুরি, তদন্ত এড়িয়ে বিতর্কে পুরসভা
- PREMIUMকাজ পেলে সুইটিরা বাড়িতে থাকতে চান
- ভাইরাল হতে গিয়ে গ্রেফতার! ক্লাসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিয়ো বানাল স্কুলছাত্র, শিলিগুড়িতে শোরগোল
- PREMIUMপরিকাঠামো নিয়ে সাংসদের কাছে আর্জি কলেজের
- PREMIUMদল ও সরকারের কাজের মূল্যায়ন
- PREMIUMউৎপাদন বাড়লেও চিন্তা চায়ের স্বাদ, গন্ধে
- PREMIUMবাংলাদেশি সন্দেহে আটক বৃদ্ধের নথি-সহ স্মারকলিপি পেশ
- PREMIUMউচ্ছেদ নোটিসে অনিশ্চয়তা, পুনর্বাসনের দাবি
- PREMIUMপুরসভায় অনিয়মের অভিযোগ, ফের তদন্তের নির্দেশ জারি
এই বিভাগের আরও খবর

PREMIUMস্কুলের জায়গা জবরদখলের অভিযোগ
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে শুনে ব্যাঙ্কে গিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা মেহেরউন্নিসা। সাংসারিক কাজে খরচ করবেন ভেবে শনিবার সাতসকালে বাড়ির কাছে একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় গিয়েছিলেন তিনি। তার পর চক্ষু চ়়ড়কগাছ মহিলার। ৩ হাজার টাকা ঢুকেছে কি না দেখতে গিয়ে তিনি জানলেন এখনও অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা রয়েছে! ভিরমি খাওয়ার জোগাড় ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ির ওই বাসিন্দার। হুলস্থুল এলাকায়।
মেহেরউন্নিসা জানান, সকালে অন্নপূর্ণা যোজনায় পাওয়া ৩ হাজার টাকা তোলার পর ব্যাঙ্কের সিএসপি কর্মীকে তাঁর অ্যাকাউন্টে কত টাকা আছে, দেখে দিতে বলেছিলেন। ব্যালান্স দেখতে গিয়ে সেই কর্মীর পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণ বধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি না ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা! ব্যাঙ্ককর্মীর কথা শুনে বাক্রুদ্ধ হয়ে যান মেহেরউন্নিসাও। কোথা থেকে এল এত টাকা? কে দিল? মাথা কাজ করছিল না মহিলার। অন্য দিকে, তাঁর অ্যাকাউন্ট ব্যালান্স শুনে তখন আশপাশের লোকজন জুটে গিয়েছে। কেউ কেউ পরামর্শ দেন থানায় যেতে। কার না কার টাকা!
ওই মহিলার কথায়, ‘‘আমি তো অন্নপূর্ণার টাকা তুলতে গিয়েছিলাম। কিন্তু ব্যাঙ্ককর্মী জানাল অ্যাকাউন্টে এত টাকা রয়েছে৷ আমি অবাক। কিন্তু কী করব সেটাই বুঝতে পারছি না।’’ সিএসপি শাহিদ আনোয়ার বলেন, ‘‘আমি সকালে ওঁর অ্যাকাউন্ট ‘চেক’ করি ওই বিপুল পরিমাণ টাকা দেখে ভেবেছিলাম সার্ভারে কোনও সমস্যা রয়েছে৷ কিন্তু বিকেলে যখন দেখি, তখনও একই বিষয়৷ কিছুই বুঝে উঠতে পারছি না৷’’