উত্তরবঙ্গ

Woman of Siliguri amazed to know that her account balance is above Rupees 740 crore dgtld

৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা! অন্নপূর্ণার ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালান্স দেখে বাক্‌রুদ্ধ শিলিগুড়ির বধূ

এই বিভাগের আরও খবর

allegations of forceful acquisition of land owned by school  and illegal construction over it at Ratua

PREMIUMস্কুলের জায়গা জবরদখলের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে শুনে ব্যাঙ্কে গিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা মেহেরউন্নিসা। সাংসারিক কাজে খরচ করবেন ভেবে শনিবার সাতসকালে বাড়ির কাছে একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় গিয়েছিলেন তিনি। তার পর চক্ষু চ়়ড়কগাছ মহিলার। ৩ হাজার টাকা ঢুকেছে কি না দেখতে গিয়ে তিনি জানলেন এখনও অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা রয়েছে! ভিরমি খাওয়ার জোগাড় ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ির ওই বাসিন্দার। হুলস্থুল এলাকায়।

মেহেরউন্নিসা জানান, সকালে অন্নপূর্ণা যোজনায় পাওয়া ৩ হাজার টাকা তোলার পর ব্যাঙ্কের সিএসপি কর্মীকে তাঁর অ্যাকাউন্টে কত টাকা আছে, দেখে দিতে বলেছিলেন। ব্যালান্স দেখতে গিয়ে সেই কর্মীর পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণ বধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি না ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা! ব্যাঙ্ককর্মীর কথা শুনে বাক্‌রুদ্ধ হয়ে যান মেহেরউন্নিসাও। কোথা থেকে এল এত টাকা? কে দিল? মাথা কাজ করছিল না মহিলার। অন্য দিকে, তাঁর অ্যাকাউন্ট ব্যালান্স শুনে তখন আশপাশের লোকজন জুটে গিয়েছে। কেউ কেউ পরামর্শ দেন থানায় যেতে। কার না কার টাকা!

ওই মহিলার কথায়, ‘‘আমি তো অন্নপূর্ণার টাকা তুলতে গিয়েছিলাম। কিন্তু ব্যাঙ্ককর্মী জানাল অ্যাকাউন্টে এত টাকা রয়েছে৷ আমি অবাক। কিন্তু কী করব সেটাই বুঝতে পারছি না।’’ সিএসপি শাহিদ আনোয়ার বলেন, ‘‘আমি সকালে ওঁর অ্যাকাউন্ট ‘চেক’ করি ওই বিপুল পরিমাণ টাকা দেখে ভেবেছিলাম সার্ভারে কোনও সমস্যা রয়েছে৷ কিন্তু বিকেলে যখন দেখি, তখনও একই বিষয়৷ কিছুই বুঝে উঠতে পারছি না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *